Apan Desh | আপন দেশ

বাজে ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৭, ১৩ মার্চ ২০২৬

বাজে ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের বড় জয় পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ফলে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরেছে। ২৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৩ রানের মধ্যেই দুই ওপেনার তানজিদ তামিম (১) ও সাইফ হাসান (১২) আউট হন। এরপর নাজমুল হোসেন শান্ত রানের খাতা না খুলেই বোল্ড হন শাহিন শাহ আফ্রিদির বলে।

এরপর ক্রিজে জুটি গড়েন লিটন দাস ও তাওহীদ হৃদয়। তবে বৃষ্টি ও তুমুল বাতাসে খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি আইনে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান।

পুনরায় খেলা শুরু হলে কিছুটা লড়াইয়ের আভাস দেন লিটন ও হৃদয়। লিটন দাস ৩৩ বলে ৪১ এবং হৃদয় ৩৮ বলে ২৮ রান করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন হারিস রউফ ও মাজ সাদাকাত।

আরও পড়ুন <<>>২৭৪ রানে অলআউট পাকিস্তান

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ২৭৫ রান তোলে। দলের পক্ষে মাজ সাদাকাত ৭৫, সালমান আগা ৬৪ এবং মোহাম্মদ রিজওয়ান ৪৪ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিশাদ হোসেন এবং দুটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ।

১২৮ রানের এই হারের ফলে সিরিজ এখন ১-১ সমতায়। আগামী ১৫ মার্চ একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সেটিই হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু