Apan Desh | আপন দেশ

১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:২৩, ১২ মার্চ ২০২৬

১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ

চলতি বছরের মার্চের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ২৩ হাজার ৪২৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে বুধবার (১১ মার্চ) প্রবাসী আয় এসেছে দুই হাজার ২৩২ কোটি ৬০ লাখ টাকা।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের মার্চ মাসের প্রথম ১১ দিনে প্রবাসী আয় এসেছিল ১৩৩ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৪ দশমিক ৩০ শতাংশ। 

আরও পড়ুন<<>>‘নতুন নোট পণ্য হিসেবে বিক্রি বেআইনি’

অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৯৮২ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৯০ শতাংশ। 
আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু