Apan Desh | আপন দেশ

সিঙ্গাপুরে নেয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৪, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ১৮:৪৫, ১৩ মার্চ ২০২৬

সিঙ্গাপুরে নেয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে দেশের বাইরে নেয়ার মতো না থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, আপাতত মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে না। তার পরিবার দেশের চিকিৎসার প্রতিই আস্থা রাখছে। তবে ভবিষ্যতে মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

তিনি জানান, শুক্রবার মির্জা আব্বাসের চিকিৎসা নিয়ে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে। সবকিছু পর্যালোচনা করে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেয়া হয়েছে। পরে সে অনুযায়ী তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বর্তমানে মির্জা আব্বাস আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন <<>> মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন। এসময় মেডিকেল বোর্ডের সদস্যরা তার চিকিৎসার সর্বশেষ অবস্থা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। বুধবার (১১ মার্চ) ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ