Apan Desh | আপন দেশ

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:৪৮, ১৩ মার্চ ২০২৬

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) চিকিৎসকরা জানান, প্রথম দফার অস্ত্রোপচার বিকেল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৬টায় শেষ হয়। পরে শারীরিক জটিলতা বিবেচনায় তার দ্বিতীয় দফার অস্ত্রোপচার শুরু করা হয়।

চিকিৎসকদের আশা, দ্বিতীয় অস্ত্রোপচার ও পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া সফল হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হতে পারে। এ জন্য পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় প্রস্তুতিও নেয়া হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন <<>> সিঙ্গাপুরে নেয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

তার অসুস্থতার খবর পেয়ে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু