Apan Desh | আপন দেশ

অভিমান ভুলে ব্যাচেলর পয়েন্টে ফিরলেন আরেফিন

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৪, ১৩ মার্চ ২০২৬

অভিমান ভুলে ব্যাচেলর পয়েন্টে ফিরলেন আরেফিন

দীর্ঘদিনের অভিমান ভুলে জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট–এ আবারও ফিরছেন অভিনেতা শামীম হাসান সরকার। কাজল আরেফিন অমি পরিচালিত এ  সিরিজে তিনি ‘আরেফিন’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে ব্যক্তিগত মান–অভিমানের কারণে একসময় সিরিজটি ছেড়ে দিয়েছিলেন তিনি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শামীম হাসান সরকার নিজেই জানান, পাঁচ বছর পর তিনি আবারও ‘ব্যাচেলর পয়েন্ট’-এর টিমে ফিরেছেন। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিনেতা তৌসিফ মাহবুব।

শামীম হাসান সরকার বলেন, আমি অনেক কথা বলা মানুষ। কিন্তু আজকে হৃদস্পন্দন বেড়ে গেছে। এখানে দাঁড়িয়ে থাকার পেছনে পুরো পরিবারের (ব্যাচেলর পয়েন্ট টিম) অবদান রয়েছে। তবে আমার বন্ধু নেহাল অর্থাৎ তৌসিফ মাহবুব ভাইয়ের সবচেয়ে বড় অবদান রয়েছে।

ফেরার পেছনের গল্প জানিয়ে তিনি বলেন, প্রায় পাঁচ মাস আগে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন শুটিং শুরু হলে শুটিং সেট থেকে তাকে একটি বার্তা পাঠানো হয়—‘মিস ইউ ভাই’। জবাবে তিনি লিখেছিলেন, আমিও আপনাকে মিস করছি। সেখান থেকেই আবার ফেরার কথাবার্তা শুরু হয়। পরে তৌসিফ মাহবুবের মাধ্যমে তার সঙ্গে পরিচালক কাজল আরেফিন অমির কথা হয়।

তিনি আরও বলেন, বয়স তখন কম ছিল, ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। আমিও আমার পরিবারের সঙ্গে থাকতে চাই। পরে অমি ভাইয়ের সঙ্গে কথা হয় এবং আবারও এ টিমে ফিরে আসি।

আরও পড়ুন <<>> রাজনীতিতে কোয়েল, মিশ্র প্রতিক্রিয়া ভক্তদের

পরিচালক কাজল আরেফিন অমিও স্বীকার করেন, আরেফিন চরিত্রটি ছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মূল বন্ধুমহল অসম্পূর্ণ ছিল। তিনি বলেন, কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন—অনেকদিন পর এ পাঁচ বন্ধুকে আবার একসঙ্গে পর্দায় দেখার অভিজ্ঞতা শুটিংয়ের সময় পুরো টিমকে আবেগাপ্লুত করেছে।

জানা গেছে, ঈদ উপলক্ষে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভের চ্যাপ্টার–১০ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম Bongo–তে। নতুন এ অধ্যায়ে মোট আটটি পর্ব (৭৩–৮০) থাকবে, যেখানে আবারও দেখা যাবে দর্শকদের প্রিয় চরিত্র আরেফিনকে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু