Apan Desh | আপন দেশ

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৩৮, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ০৮:৪২, ১৩ মার্চ ২০২৬

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালিয়েছে ইরানে। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলা চালায় তেহরান। একইসঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এতে জ্বালানি সংকটে পড়েছে বিশ্ব। এমন পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। 

শুক্রবার (১৩ মার্চ) মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে জাহাজে লোড করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য ১১ এপ্রিল পর্যন্ত বিক্রির অনুমতি দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

২০২২ সালে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর জবাবে দেশটির তেলের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন<<>>ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের বাহিনী

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়ার তেলের ওপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এছাড়া ইরানের হুমকি মোকাবিলা করতেও এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, গত ১২ মার্চ পর্যন্ত রাশিয়ার যেসব অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য জাহাজে বোঝাই করা হয়েছে সেগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাধা ছাড়াই বিশ্বব্যাপী সরবরাহ করতে পারবে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহ হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক এ সরু সামুদ্রিক পথ দিয়ে বিশ্বব্যাপী তেল ও গ্যাস পাঠায়।

আপন দেশ/জেডআই 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়