Apan Desh | আপন দেশ

বজ্রপাতে দুইজনের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৬, ১৩ মার্চ ২০২৬

বজ্রপাতে দুইজনের মৃত্যু

ছবি: আপন দেশ

নেত্রকোনা জেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে খালিয়াজুরী উপজেলা ও দুর্গাপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে সুদিন সরকার (৪৩) এবং দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে আকাশ মিয়া (২৫)।

পুলিশ জানায়, শুক্রবার সকালে সুদিন সরকার বাড়ির পাশের নলচিটি হাওর–এ গরু চরাতে গেলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের পর স্থানীয় কৃষকেরা তাকে মাঠে পড়ে থাকতে দেখে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন <<>> ‘দেড় দশক ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল না’

অন্যদিকে দুর্গাপুরে নিহত আকাশ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তাকে ধানক্ষেতের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুখময় সরকার জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়