Apan Desh | আপন দেশ

এক লাখ পাউন্ডে বিক্রি হলেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৩, ১৩ মার্চ ২০২৬

এক লাখ পাউন্ডে বিক্রি হলেন মোস্তাফিজ

ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের নিলাম অনুষ্ঠিত হয়েছে। লন্ডন স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত হয়েছে এ নিলামে আকাশছোঁয়া মূল্যে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের এ বাঁহাতি পেসারকে ভিত্তিমূল্য এক লাখ পাউন্ডে কিনেছে বার্মিংহ্যাম ফিনিক্স।

নিলামের তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মোস্তাফিজের। তার জন্য বার্মিংহ্যাম ছাড়া আর কেউ বিড করেনি। ফলে ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে পেয়ে যায় তারা।  বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টটি খেলার সুযোগ পেলেন এ বাঁহাতি পেসার। 

আরও পড়ুন<<>>গতি নয়, দক্ষতা উন্নয়নে জোর নাহিদের

এদিকে, দ্য হান্ড্রেডের নিলামের চূড়ান্ত তালিকায় নাম ছিল অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ মাতানো আরেক বাংলাদেশি বোলার রিশাদ হোসেনেরও। তবে ৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থাকা এ লেগ স্পিনারের নাম নিলামের প্রথম ধাপে উঠলেও কেউ কিনতে আগ্রহ দেখায়নি। 

সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজ বাদ পড়ার বিশাল মূল্যে তিনি দল পান পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে। নিলামের আগে ৬ কোটি ৮৮ লাখ পাকিস্তানি রুপিতে তার সঙ্গে সরাসরি চুক্তি করে লাহোর কালান্দার্স। 

দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে এর আগে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মোস্তাফিজ। এবার দা হান্ড্রেডের পালা। দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসর  চলবে এ বছরের ২১ জুলাই থেকে ১৬ অগাস্ট পর্যন্ত। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু