Apan Desh | আপন দেশ

নিরাপদ ঈদযাত্রায় সরকারের নানা উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৮, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ১৭:২৬, ১৩ মার্চ ২০২৬

নিরাপদ ঈদযাত্রায় সরকারের নানা উদ্যোগ

ছবি : আপন দেশ

আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও ভোগান্তিমুক্ত যাত্রা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিষয়টি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার।

শুক্রবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব পদক্ষেপের কথা তুলে ধরেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে শ্রমিকদের কয়েকটি বিষয় মেনে চলার আহবান জানানো হয়েছে।

এর মধ্যে রয়েছে যাত্রীদের সঙ্গে কোনো ধরনের হয়রানি না করা। অযথা যানজট সৃষ্টি না করা। যেখানে-সেখানে যাত্রী ওঠানামা না করানো। পাশাপাশি ছিনতাইকারী ও মলম পার্টি যাতে যাত্রীদের হয়রানি করতে না পারে, সেদিকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি বাস টার্মিনালগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। সেখানে সোয়াট টিম ও ডগ স্কোয়াডসহ বিভিন্ন সংস্থা দায়িত্ব পালন করবে।

এছাড়া ঈদের আগের তিনদিন মহাসড়কে সাধারণ পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখা হবে। তবে কাঁচামাল বহনকারী ট্রাক চলাচলের অনুমতি থাকবে বলে জানানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়