ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো ইরানকে সহযোগিতা করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও অন্যান্য সামরিক সম্পদে হামলা চালাতে তেহরানকে তথ্য দিয়ে সহায়তা করেছে রাশিয়া। চলতি সপ্তাহের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে কথা বলেন।
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি তিনি (পুতিন) তাদের কিছুটা সাহায্য করছেন। হ্যাঁ, আমার তা-ই ধারণা।
শুক্রবার (১৩ মার্চ) পূর্ণাঙ্গভাবে প্রচার হতে যাওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন, পুতিন সম্ভবত ভাবছেন আমরা ইউক্রেনকে সাহায্য করছি।
আরও পড়ুন <<>> ইরানের স্কুলে নিহতদের পরিবারকে ২ লাখ ডলার দেবে চীন
সাক্ষাৎকার গ্রহণকারী ব্রায়ান কিলমিড যখন উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র সত্যিই ইউক্রেনকে সহায়তা দিচ্ছে, তখন ট্রাম্প বলেন- হ্যাঁ, আমরাও তাদের সাহায্য করছি। তাই তিনি (পুতিন) এমনটা বলছেন, আর চীনও একই কথা বলবে। বিষয়টি অনেকটা এমন যে- আরে তারাও এটা করছে এবং ন্যায্যতার খাতিরে আমরাও এটা করছি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































