Apan Desh | আপন দেশ

ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথম দিনে যাত্রীচাপ নেই

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৫৫, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ১১:১১, ১৩ মার্চ ২০২৬

ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথম দিনে যাত্রীচাপ নেই

পবিত্র রমজান মাসের শেষ দশক চলছে। আর কয়েক দিন পড়েই সারাদেশে উদযাপন করা হবে পবিত্র ঈদ উল ফিতর। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরা শুরু করেছে মানুষ। শুক্রবার (১৩ মার্চ) ভোর থেকে রেলপথে শুরু হয়েছে বাড়ি ফেরা মানুষের ঈদযাত্রা।

এদিন কমলাপুর রেলস্টেশন থেকে ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়।

আরও পড়ুন<<>>ঈদযাত্রায় ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

এছাড়া ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ও ভোর সাড়ে ৬টায় সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। পর্যায়ক্রমে সূচি অনুযায়ী অন্যান্য ট্রেনও ছেড়ে যাবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।
 
সরজমিনের কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, এখন পর্যন্ত নেই কোনো শিডিউল বিপর্যয়। নেই যাত্রীচাপও। তবে সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে কিছুসংখ্যক যাত্রীকে যাত্রা করতে দেখা গেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়