Apan Desh | আপন দেশ

মো. নজরুল ইসলাম মোল্লার কবিতা ‘গলায় আটকে আছে মায়ের লাশ’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:১৭, ১৩ মার্চ ২০২৬

মো. নজরুল ইসলাম মোল্লার কবিতা ‘গলায় আটকে আছে মায়ের লাশ’

মো. নজরুল ইসলাম মোল্লার কবিতা ‘গলায় আটকে আছে মায়ের লাশ’ 

আমার আলজিভে বসে আছে আমিনার লাশ
আমি গিলতে পাচ্ছি না কিছু
কণ্ঠনালীতে ধোঁয়ার ঝড়—
উন্মত্ত অশ্বের খুরে উড়ছে আগুন বালু।

লালা শূন্য সরু গলির ভাঁজে ভাঁজে 
কাটা পাথরের দেয়াল,
উচ্চারণ করতে পাচ্ছি না কিছু।
মরে যাচ্ছি—
তবুও বলতে পাচ্ছি না কিছু।

কোথায় আছো নপুংশক কবির দল,
সুশীল সমাজ? 
আমার গলনালির বাঁধ আলগা কর।

কোথায়, কোথায় তুমি, হে মৃত ঈশ্বর?
তুমিও কি ভয় পাও 
ধর্ষকের নষ্ট আঙ্গুল?

ঢাকা এক্সপ্রেস/এসএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ