Apan Desh | আপন দেশ

ইরানের স্কুলে নিহতদের পরিবারকে ২ লাখ ডলার দেবে চীন

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৮, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ১৯:৩৫, ১৩ মার্চ ২০২৬

ইরানের স্কুলে নিহতদের পরিবারকে ২ লাখ ডলার দেবে চীন

ইরানের দক্ষিণের হরমজগান প্রদেশের মিনাব শহরের একটি স্কুলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সে হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ২ লাখ ডলার অনুদান দিয়েছে চীন। এ তথ্য জানিয়েছে এএফপি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি মানবিক সহায়তা হিসেবে চীনের রেড ক্রস সোসাইটি এ অর্থ ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে দেবে। অর্থটি নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি ‘সমবেদনা ও ক্ষতিপূরণ’ হিসেবে দেয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ওইদিন মিনাবে স্কুলে হামলায় অন্তত ১৭৫ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগ শিশু শিক্ষার্থী।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এ হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের ‘গুরুতর লঙ্ঘন’ বলে উল্লেখ করেন। শুক্রবার (১৩ মার্চ) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, স্কুল ও শিশুদের ওপর হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন এবং তা বিবেক ও নৈতিকতার সর্বনিম্ন সীমা অতিক্রম করে।

আরও পড়ুন <<>> ইরাকে বিমান বিধ্বস্ত, নিহত ৪ মার্কিন সেনা

তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে এ কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে চীন প্রস্তুত।

তবে হামলার দায় স্বীকার না করলেও সমালোচকরা বলছেন, স্কুলে এ হামলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধের ভয়াবহতার প্রতীক হিসেবে গণ্য হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ