Apan Desh | আপন দেশ

রাজধানীতে ঝুম বৃষ্টি, সঙ্গে শিলা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫১, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ২৩:০২, ১৩ মার্চ ২০২৬

রাজধানীতে ঝুম বৃষ্টি, সঙ্গে শিলা

শীতের আমেজ পুরোপুরি কাটার আগেই রাজধানী নেমেছে ঝুম বৃষ্টি। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। হঠাৎ শুরু হয় বিদ্যুৎ চমকানো। এরপর সন্ধ্যা ৭টা থেকে শহরের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও শিলাবৃষ্টিও দেখা গেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, গুলশান এবং ভাটারাসহ কয়েকটি এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। এতে সন্ধ্যার পর অনেক জায়গায় আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন দেখা দেয়।

সন্ধ্যার পর রামপুরা, আগারগাঁও, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ এ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। কেউ ছাতা ব্যবহার করেন, কেউ দোকানপাটের ছাউনির নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করেন।

এর আগে শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)। পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় হতে পারে।

আরও পড়ুন <<>> আজও বিশ্বে বায়ুদূষণের শীর্ষে ঢাকা

সংস্থাটির তথ্য অনুযায়ী, এ বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের প্রায় ৪০-৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে তুলনামূলক বেশি সময় ধরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, শুক্রবার রাতে সিলেট বিভাগ, রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ দিয়ে এ বৃষ্টিবলয় দেশে প্রবেশ করে আগামী ১৮ মার্চ উপকূলীয় অঞ্চল দিয়ে দেশ ত্যাগ করতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু