Apan Desh | আপন দেশ

আজ স্বর্ণের দাম বাড়লো না কমলো

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:৫৩, ১৩ মার্চ ২০২৬

আজ স্বর্ণের দাম বাড়লো না কমলো

স্বর্ণের অলঙ্কার

মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের কারণে স্বর্ণের বাজারে অস্থিরতা বিরাজ করছে। উত্থান পতনের মধ্যেদিয়ে যাচ্ছে মূল্যবান এ ধাতুর আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে। টানা দুইবার বাড়ার পর দেশের বাজারে আবার কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে শুক্রবার (১৩ মার্চ)  সমন্বিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন<<>>১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ

সবশেষ বুধবার সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪১ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৬ দফা বাড়ানো হয়েছে। কমানো হয়েছে ১৫ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়