Apan Desh | আপন দেশ

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১২, ১৩ মার্চ ২০২৬

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

ছবি : আপন দেশ

নিজের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের খোঁজ-খবর নিতে রাজধানীর এভায়ারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা তিনি হাসপাতালে যান।

এদিকে, অসুস্থ মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে। সন্ধ্যা ৬টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে দেশটির একটি হাসপাতালে নেয়া হবে।

বুধবার (১১ মার্চ) ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

আরও পড়ুন : শ্বশুর-শাশুড়ির কবর জিয়ারত করলেন শর্মিলা রহমান

সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজ-খবর নেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়