Apan Desh | আপন দেশ

এশিয়া

এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের ৩ প্রস্তাব

এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের ৩ প্রস্তাব

এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারে তিনটি প্রস্তাব তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেয়ার সময় তিনি এসব প্রস্তাব তুলে ধরেন। একই সঙ্গে সিআইসিএকে সুস্পষ্ট আইনি মর্যাদা, শক্তিশালী সচিবালয়, পূর্বানুমেয় অর্থায়ন ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণব্যবস্থাসহ পূর্ণাঙ্গ আন্তর্জাতিক আঞ্চলিক সংস্থায় রূপান্তরের উদ্যোগে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সদস্য দেশগুলোর মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তুলতে ফলাফলভিত্তিক খাতওয়ারি প্রকল্প বাস্তবায়ন এবং সেগুলোর অগ্রগতি পর্যবেক্ষণে আনুষ্ঠানিক ব্যবস্থা চালু করতে হবে।

০৭:৩৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement