Apan Desh | আপন দেশ

মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫০, ১৬ মার্চ ২০২৬

মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা

ছবি : সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর ৮ মার্চ ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন তার পুত্র মোজতবা খামেনি।

সোমবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যালারাবি আলজাদিদ।

দায়িত্ব নেওয়ার পর এখনো জনসমক্ষে দেখা যায়নি ইরানের এই নতুন সর্বোচ্চ নেতাকে। এ নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা তৈরি হয়।

এর মধ্যে যুক্তরাষ্ট্র দাবি করে, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন। 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, তার বিশ্বাস খামেনি আহত এবং সম্ভবত গুরুতরভাবে জখম হয়েছেন।

তবে এসব দাবি উড়িয়ে দিয়ে নতুন তথ্য দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং বর্তমান পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করছেন।

ইরানি গণমাধ্যম অ্যালারাবি আলজাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) মোজতবা খামেনি প্রথমবারের মতো একটি লিখিত বিবৃতি দেন। টেলিভিশনে একজন উপস্থাপক সেই বিবৃতি পড়ে শোনান।

আরও পড়ুন : সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের

বিবৃতিতে তিনি বলেন, ‘ইরান ন্যায্যভাবে যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে এমন যেকোনো আঞ্চলিক উদ্যোগকে স্বাগত জানায়। হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজ ছাড়া অন্য সবার জন্য উন্মুক্ত থাকবে।’

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘যুদ্ধ শেষ করার জন্য এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো উদ্যোগ আলোচনার টেবিলে আসেনি।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের