Apan Desh | আপন দেশ

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২৫

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

ছবি- এএফপি

এশিয়া কাপের সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের এ রোমাঞ্চকর লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান।

রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সে ম্যাচে ভারতের কাছে বাজেভাবে হেরেছিল পাকিস্তান।

সুপার ফোর আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ওমানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে যশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তীকে বিশ্রাম দিয়েছিল ভারত। আজ দুজনই খেলছেন। এতে একাদশ থেকে জায়গা হারিয়েছেন দুই পেসার অর্শদীপ সিং ও হর্ষিত রানাকে।

আরওপড়ুন<<>>রোমাঞ্চকর জয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের

এদিকে একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে পাকিস্তানও। বাদ পড়েছেন হাসান নেওয়াজ ও খুশদিল শাহ। তাদের জায়গায় খেলছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ ও হুসেইন তালাত।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, আগা সালমান (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের