ছবি : আপন দেশ
থাইল্যান্ডের ব্যাংককে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের পর্দা উঠছে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশের মেয়েরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে দলের খেলোয়াড় ও কেচিং স্টাফের সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।
দেশ ছাড়ার আগে দলের এক কর্মকর্তা জানিয়েছেন, এ টুর্নামেন্টেও বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা থেকে স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। যেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ফাহিমা খাতুন।
ওই কর্মকর্তা বলেন, অবশ্যই বড় স্বপ্ন এ টুর্নামেন্ট ঘিরে। সে হিসাব করেই আমরা দলকে সাজিয়েছে। ভালো ফর্মে যারা তাদেরকে রেখেছি। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য অবশ্যই, যদিও লড়াই হবে অনেক, সহজ হবে না।
আরও পড়ুন<<>>রাইজিং স্টার নারী এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়ার্ড
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে দারুণ পারফরম্যান্স করেছেন সাদিয়া আক্তার। আর তাতেই সুযোগ মিলেছে রাইজিং স্টার্সের দলে। সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা হয়নি সুমনার। তবে জাতীয় দলে ফেরার সুযোগ হিসেবে ‘এ’ দলে ডাক পেয়েছেন এ ক্রিকেটার।
নারী এশিয়া রাইজিং স্টার্সে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে আছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্ট শুরুর পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ১৬ ফেব্রুয়ারি স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে খেলবে লাল-সবুজের মেয়েরা। ১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলা। আর ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।
এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ দল: ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল ও ফাতেমা জাহান। স্ট্যান্ডবাই: দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া ও হাবিবা ইসলাম পিংকি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































