Apan Desh | আপন দেশ

ভারতের বিপক্ষে অনিশ্চিত লিটন, নতুন অধিনায়ক কে?

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ভারতের বিপক্ষে অনিশ্চিত লিটন, নতুন অধিনায়ক কে?

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম খেলায় শ্রীলঙ্কাকে হারিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। ফাইনাল খেলার পথে এবার টাইগারদের বাধা ভারত। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হট ফেভারিট ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে আগে দুঃসংবাদ পেয়েছে টিম টাইগার।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুশীলনের সময় চোট পেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরেও চোট পান তিনি। পরে আর ব্যাট করেননি লিটন দাস। অবশ্য টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল গুরুতর কিছু হয়নি।

মাঠেই তখন তাকে শুশ্রূষা করতে দেখা যায় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে। এরপর বেঞ্চে বসেই দলের অনুশীলন দেখেন টাইগার অধিনায়ক। আজ খোঁজ নিয়ে জানা গেছে, অনেকটাই স্বাভাবিক আছেন লিটন দাস। তবে ম্যাচ খেলবেন কিনা সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি টিম ম্যানেজমেন্টের কেউ।

আরওপড়ুন<<>>ভারতের বিপক্ষে জেতা সম্ভব, বলছেন বাংলাদেশ কোচ

ব্যাট হাতে ফর্মের পাশাপাশি দুর্দান্ত নেতৃত্বের কারণে লিটনকে ফিট অবস্থায় পেতে চাইবে টিম টাইগার। তাই অধিনায়কের জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজম্যান্ট। লিটন খেলতে না পারলে ভারতের বিপক্ষে ব্যাকফুটে থাকতে হবে বাংলাদেশ দলকে।

এছাড়া লিটন না খেললে দলকে নেতৃত্ব দেবেন কে, তা নিয়েও আছে অনিশ্চয়তা। কারণ টি-টোয়েন্টি দলে অধিনায়ক লিটনের সহকারী ঘোষণা করা হয়নি কাউকে। তবে সেক্ষেত্রে নুরুল হাসান সোহান একাদশে আসতে পারেন, তখন তিনিই হবেন অধিনায়ক। যদি সোহান বাইরে থাকেন, তাহলে জাকের আলি অনিককে দেখা যেতে পারে অধিনায়কের দায়িত্বে।

আজ ভারতের বিপক্ষে খেলার পর আগামীকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগারদের। টানা দুই ম্যাচের ধকল কাটাতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুশীলন করেননি  বাংলাদেশ দলের খেলোয়াড়রা।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু