Apan Desh | আপন দেশ

উ. কোরিয়ার বিপক্ষে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৫, ৬ মার্চ ২০২৬

উ. কোরিয়ার বিপক্ষে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ

এএফসি নারী এশিয়ান কাপে শক্তিশালী উত্তর কোরিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার (০৬ মার্চ) সিডনির কমব্যাংক স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়েছে পিটার বাটলারের শিষ্যরা।  

এদিন একাদশে দুটি পরিবর্তন এনে মাঠে নামে বাংলাদেশ দল। ডিফেন্সে অভিজ্ঞ শিউলি আজিম ও মিডফিল্ডে উমেহলা মারমা একাদশে ছিলেন না। তাদের জায়গায় সুযোগ পান তহুরা খাতুন ও আইরিন খাতুন।

এ টুর্নামেন্টে ফিফা র‌্যাংকিংয়ে সবার ওপরে উত্তর কোরিয়ার। আর সবচেয়ে বেশি (১১২) র‌্যাংকিং বাংলাদেশের। দুই দলের মধ্যে র‌্যাংকিংয়ে ব্যবধান ১০৩। বিস্তর ব্যবধান থাকলেও বাংলাদেশ প্রথম ৪৫ মিনিটে ভালোই খেলছিল। ইনজুরি সময়ে ডিফেন্ডারদের ভুল ও খানিকটা মনোসংযোগে দুই গোল হজম করে।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উত্তর কোরিয়া। একের পর এক আক্রমণে ব্যস্ত সময় কাটাতে হয় বাংলাদেশের রক্ষণভাগকে। ষষ্ঠ মিনিটে বক্সে ঢুকে ফাঁকা জায়গা থেকে জিন হংয়ের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কোনওমতে ঠেকিয়ে দেন গোলরক্ষক মিলি আক্তার।

আরও পড়ুন<<>>চীনকে চমকে দেয়া বাংলাদেশের সামনে এবার উ. কোরিয়া

১৪ ও ২৭ মিনিটে উত্তর কোরিয়া বল জালে জড়ালেও ভিএআর দেখে দুটি গোলই বাতিল করা হয়েছে। ৩৮ মিনিটে কিয়ং ইয়ংয়ের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এর কিছুক্ষণ পর হাং জিন হংয়ের শট অল্পের জন্য সাইডবার ঘেঁষে বাইরে চলে যায়।

প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়। স্বপ্না, উমেহলা মারমা ও আনিকা রানিয়া সিদ্দিকী মাঠে নামেন। তাতেও খেলার চিত্র বদলায়নি। বরং বিরতির ঠিক আগে পেনাল্টি পায় উত্তর কোরিয়া। অধিনায়ক আফঈদা খন্দকার বক্সে প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে ফেলে দিলে লেবাননের রেফারি স্পটকিকের নির্দেশ দেন। সে সুযোগ কাজে লাগিয়ে মিয়ং ইয়ো জং গোলরক্ষকের পাশ দিয়ে সহজেই বল জালে পাঠান।

এর কিছুক্ষণ পর কিম ইয়ং ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন। ফলে ২–০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু