Apan Desh | আপন দেশ

স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪০, ১৬ মার্চ ২০২৬

আপডেট: ১৭:১৬, ১৬ মার্চ ২০২৬

স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

ফাইল ছবি

আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এহছানুল হক মিলন বলেন, আগামী বছর থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি তুলে দেয়া হবে। ভর্তির জন্য খুবই সাধারণ পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে এবং এতে কোনো ধরনের প্রতিযোগিতামূলক ব্যবস্থা রাখা হবে না। লটারি কোনো শিক্ষাব্যবস্থার অংশ হতে পারে না। দীর্ঘদিন গবেষণা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং ভবিষ্যতেও আলোচনা চলবে।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে লটারি অনেকটা জুয়া খেলার মতো। তাই এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভর্তি পরীক্ষা কেন্দ্র করে কেউ কোচিং বাণিজ্য শুরু করতে চাইলে সরকার তা কঠোরভাবে প্রতিহত করবে। এ ক্ষেত্রে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় ইনহাউজ কোচিংয়ের ব্যবস্থা করবে বলেও জানান তিনি।

আরও পড়ুন <<>> আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থানের হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ পরীক্ষাভিত্তিক করে তুলছে—এমন ধারণা সঠিক নয়। বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের আগ্রহের বিষয়। বৃত্তি পেলে যে অর্থ দেয়া হয়, তা দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য সহায়ক হয়। তবে বৃত্তি পরীক্ষা ঐচ্ছিক থাকবে। যারা পরীক্ষা দিতে চাইবে না, তাদের জন্য তা বাধ্যতামূলক হবে না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়