Apan Desh | আপন দেশ

সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৪, ১৬ মার্চ ২০২৬

সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ

পাকিস্তানে বিপক্ষে সিরিজ জয়ী বাংলাদেশ দল

যে লক্ষ্য নিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ দল, তা অর্জিত হয়েছে। সফরকারি সালমান আগার দলকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। এ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ঠেলে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ৯ নম্বরেও উঠে এসেছে টাইগাররা।

এর আগে ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দীর্ঘ ১১ বছর পর ফের পাকিস্তানকে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজে হারাল বাংলাদেশ। 

সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতলেও পরের ম্যাচে বৃষ্টি আইনে হেরে যায় বাংলাদেশ। রোববার (১৫ মার্চ) রাতে শেষ ম্যাচে তীব্র লড়াইয়ের পর ১১ রানের জিতে সিরিজ জয়ের পাশাপাশি র‌্যাংকিংয়ে উন্নতিও নিশ্চিত করে বাংলাদেশ।

আরও পড়ুন<<>>রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের

আগামী বছরের ৩১ মার্চ তারিখে র‌্যাংকিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলোর নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র‌্যাংকিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। পাশাপাশি স্বাগতিক আরেক দল নামিবিয়াও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা র‍্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা নবম দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯-এর মধ্যে থাকতে হবে। আপাতত সে অবস্থানে উঠেছে তারা। 

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে তারা এখন ৯ নম্বরে। আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরও র‌্যাংকিংয়ের ১০ নম্বরে ছিল বাংলাদেশ। তবে ক্যারিবিয়ানদের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান ছিল কেবল ১।

পাকিস্তানের বিপক্ষে ৭৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। ২-১ এ জিতে তাদের পয়েন্ট এখন ৭৯। ৭৭ পয়েন্ট নিয়ে দশে নেমেছে ক্যারিবিয়ানরা। সিরিজ হারলেও পাকিস্তান রয়ে গেছে চার নম্বরেই। তবে রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে হয়েছে তাদের ১০২।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের