Apan Desh | আপন দেশ

তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৪, ১৬ মার্চ ২০২৬

তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী

পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ছে না। পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। কোনো সংকট নেই।’

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য শৌচাগার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, ‘গত রাত থেকেই সব পাম্পে পর্যন্ত তেল দেয়া হচ্ছে। কোনো সংকট নেই। তাই কোনো প্রকার দাম বাড়ানো হবে না।’

সেতুমন্ত্রী বলেন, ‘এবার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে হবে। অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ নেই। নির্ধারিত ভাড়া নেয়া হবে। বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়াও নেয়া হচ্ছে। কোথাও অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে না।’

আরও পড়ুন : রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

তিনি আরও বলেন, ‘ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেয়া হবে না। অভিযোগ নির্দিষ্ট হলে গাড়ি ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ