Apan Desh | আপন দেশ

সংসদ অধিবেশনে ড. ইউনূস–সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৪, ১২ মার্চ ২০২৬

সংসদ অধিবেশনে ড. ইউনূস–সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান, কন্যা জাইমা রহমানসহ নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হওয়া এই অধিবেশনে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে স্পিকার মেজর হাফিজ (অব.) বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হয়েছেন।

এরপর তাদের শপথ গ্রহণও অনুষ্ঠিত হয়েছে।

অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছেন। 

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন : স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের