Apan Desh | আপন দেশ
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের যুবারা। এর আগে ২০২৪ সালেও একই আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। শুক্রবার (০৩ এপ্রিল) ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে শুরু থেকেই ছিল নাটকীয়তা। টসে জিতে ভারত প্রথমে শট নেয়ার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের গোলরক্ষক মাহিন প্রথম শটটি দারুণভাবে ঠেকিয়ে দেন। এরপর মোর্শেদ, চন্দন ও ফাহিম সফলভাবে গোল করে বাংলাদেশকে এগিয়ে রাখেন।

islamibank
Header Advertisement
Shopno
ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে বিসিসিআইকে বিসিবির চিঠি

ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে বিসিসিআইকে বিসিবির চিঠি

টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে চলা অস্থিরতা ও কূটনৈতিক টানাপোড়ন কাটাতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছে বিসিবি। ভারতীয় সংবাদমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দুই বোর্ডের মধ্যে ফাটল চলতি বছরের শুরুতে সৃষ্টি হয়। কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানের চুক্তি বাতিল এবং কূটনৈতিক সংবেদনশীলতার কারণে সম্পর্ক জটিল হয়ে ওঠে। এর প্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে অস্বীকৃতি জানায়। হাইব্রিড মডেলের দাবি পূরণ না হওয়ায় শেষ পর্যন্ত মূল পর্ব থেকে সরে দাঁড়ায়  বাংলাদেশ।

Shopno
Header Advertisement

অনলাইন জরিপ

সাংবাদিক নূরুল কবীর বলেছেন, যারা জাতীয় সঙ্গীত অবমাননা করে তারা রাষ্ট্রদ্রোহী, এ দেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। এ মন্তব্যের সঙ্গে আপনি কি একমত?

Header Advertisement
Header Advertisement
Header Advertisement