Apan Desh | আপন দেশ

চমকের ফোন নম্বর ফাঁস, বান্নাহ-অনন্য মামুনকে হুমকি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২১:৫৬, ১৬ ডিসেম্বর ২০২৫

চমকের ফোন নম্বর ফাঁস, বান্নাহ-অনন্য মামুনকে হুমকি

নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশিদ বান্নাহ ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে হুমকি দেয়া হয়েছে। এরই মধ্যে চমকের ফোন নম্বর ফাঁস করা হয়েছে ও বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে বলে জানিয়েছে হুমকিদাতা।

ডাল্টন সৌভাতো হীরা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ হুমকি দেয়া হচ্ছে। এর আগে ওসমান শরীফ হাদিকেও এ অ্যাকাউন্ট থেকে হুমকি দেয়া হয়েছিল। 

আরও পড়ুন<<>>মোনালিসার সামনে নতুন চ্যালেঞ্জ

অনন্য মামুন সম্পর্কে লেখা হয়েছে, এ বাটপারের নাম উল্লেখ করতেও কাল ভুলে গেছিলাম। অনন্য মামুন -দ্য পিম্প। ও যেন সহি সালামতে ভালো থাকে। আর ওর ফিল্ম যেন কেউ প্রডিউস করার চেষ্টা না করে, করলে সেটা নিজ দায়িত্বে করবে।

বান্না ও চমককে যেন কেউ কাজের জন্য না ডাকে জানিয়ে হুমকি দাতা লিখেছেন, মাবরুর রশীদ বান্না ও রোকেয়া জাহান চমক, বঙ্গবন্ধুর ৩২ ভাঙার পর কুৎসিত উল্লাসকারী লাল বদর। দুইজন কে যদি মিডিয়ায় কেউ কাজে ডাকার চেষ্টা করেন- তাহলে সেটা নিজ দায়িত্বে ডাকবেন, এ নব্য রাজাকারদের কাজে নেয়ার ফলে আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হলে সেটার দায়িত্ব কারও না।

চমক ও বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে জানিয়ে বলেন, এ দুই লাল বদরের যাবতীয় এক্সেস ট্রেস করা হবে। আমাদের আইটি টিমের মাধ্যমে সেটা আমাদের হাতে চলে আসবে। এ দুইজনের প্রাপ্য তাদের কেই বুঝায় দেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ