Apan Desh | আপন দেশ

শীতের দাপট বাড়ছে, ঢাকার তাপমাত্রা ১৬ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ০৯:৪৪, ১১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:৪৫, ১১ ডিসেম্বর ২০২৫

শীতের দাপট বাড়ছে, ঢাকার তাপমাত্রা ১৬ ডিগ্রিতে

রাজধানীসহ সারা দেশেই গত কয়েক দিনের তুলনায় বেশি শীতল অনুভূতি হচ্ছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা নেমে আসে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। তবে দিনের বাকি সময় আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, সকাল থেকে দিনের আবহাওয়া শুষ্ক ও আকাশ পরিষ্কার থাকবে। এ সময় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন : স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বার্তাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। বুধবার (১০ ডিসেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়