Apan Desh | আপন দেশ

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৯:০৬, ১৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:২৫, ২১ ডিসেম্বর ২০২৫

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ফাইল ছবি

বাংলা অ্যাকাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি, যা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলা অ্যাকাডেমির পেজে দেয়া এক পোস্টেও জানানো হয় এ তথ্য। 

আরও পড়ুন<<>>বাংলা অ্যাকাডেমিতে ঐতিহ্য বুক কার্নিভাল

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা অ্যাকাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

উল্লেখ্য, সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা উদ্বোধনের সময় ২০ ফেব্রুয়ারি বেলা ১১টা নির্ধারণ করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়