Apan Desh | আপন দেশ

নিকুঞ্জের সামনে উল্টে গেল ট্রাক, তীব্র যানজটে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১০:৩৯, ১৮ ডিসেম্বর ২০২৫

নিকুঞ্জের সামনে উল্টে গেল ট্রাক, তীব্র যানজটে ভোগান্তি

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনের সড়কে একটি ট্রাক উল্টে গেছে। এতে এয়ারপোর্ট রোডের এক লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উল্টে যাওয়া ট্রাকটি সরানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করা হয় গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে। 

ওই পোস্টে বলা হয়, নিকুঞ্জ-১-এর আউটগোয়িংয়ে একটি লোডেড ট্রাক উল্টে যাওয়ার কারণে রাস্তায় যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। দ্রুত সরানোর কার্যক্রম চলমান রয়েছে। 

পরে সকাল সাড়ে ৯টা আরেক পোস্টে বলা হয়, উল্টে যাওয়া ট্রাক সরানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য ট্রাফিক পুলিশ সদস্যরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

আরও পড়ুন : হাদিকে গুলি : তদন্তে নতুন মোড়, মিলল চাঞ্চল্যকর তথ্য

এদিকে ভোরে ঘটা এই দুর্ঘটনার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় রাস্তায়। ভোগান্তিতে পড়তে হয় অফিস ও স্কুলগামীসহ সব যাত্রীকে। 

এয়ারপোর্ট রোড ধরে যানজট পৌঁছে যায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ পর্যন্ত। এ ছাড়া মাটিকাটা ফ্লাইওভার ধরে মিরপুরের কালশী পর্যন্ত যানজট পৌঁছে গেছে। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement