Apan Desh | আপন দেশ

বিয়ে

রাফসানের দ্বিতীয় বিয়ের পর যা বললেন সাবেক স্ত্রী এশা

রাফসানের দ্বিতীয় বিয়ের পর যা বললেন সাবেক স্ত্রী এশা

দীর্ঘদিনের প্রেমিকা কণ্ঠশিল্পী জেফারকে বিয়ে করেছেন উপস্থাপক রাফসান সাবাব। বুধবার (১৪ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এদিকে সাবেক স্বামীর বিয়ের ২ দিন পর নীরবতা ভেঙেছেন রাফসানের প্রথম স্ত্রী চিকিৎসক সানিয়া এশা। শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। এশা লিখেছেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী। এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। জীবনের এই পর্যায়ে এসে আমি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চাই না। আমি নিজে একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি।

০১:০৮ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার

বিয়ের মঞ্চে হাদি হত্যার বিচার চাইলেন ফরহাদ-মহিউদ্দীন

বিয়ের মঞ্চে হাদি হত্যার বিচার চাইলেন ফরহাদ-মহিউদ্দীন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দীন খান গতকাল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। জীবনের এ বিশেষ দিনেও তারা ভুলে যাননি তাদের সহযোদ্ধাকে। বিয়ের মঞ্চে দাঁড়িয়ে তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়, বরের সাজে সজ্জিত ফরহাদ ও মহিউদ্দীন হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। সেখানে লেখা ছিল— ‘জাস্টিস ফর হাদি’। ডাকসু নেতা এবি জুবায়ের এসব ছবি পোস্ট করে লেখেন, বিয়ের অনুষ্ঠানেও সহযোদ্ধাকে না ভোলায় ধন্যবাদ। আমরা সবাই হাদি হব ও যুগে যুগে লড়ে যাব। গতকাল রাত পৌনে ৯টার দিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ফেসবুকে এক পোস্টে জানান, ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ আগামীকাল বিয়ে করছেন, ইনশাআল্লাহ। তিনি তাদের জন্য দোয়া ও শুভকামনা জানান ও দাম্পত্য জীবনে বরকতের কামনা করেন।

০৫:২৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement