ছবি : সংগৃহীত
অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিমানের ফ্লাইট ও ক্রুদের নিরাপত্তা এবং আমিরাতের ভূখণ্ডের কথা বিবেচনা করে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে। আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টা ১০ মিনিটের দিকে আমিরাত জানায় ইরান তাদের লক্ষ্য করে নতুন করে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে। এর কিছুক্ষণ পরই পুরো আকাশসীমা বন্ধের কথা জানায় দেশটি।
এদিকে, মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































