Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২২:৩৭, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ২৩:৩১, ১৭ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

এক মাসের সিয়াম সাধনা শেষে দোরগোড়ায় পবিত্র ঈদুল ফিতর। ইতোমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে সরকারি ছুটিও।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ আগামী ২০ মার্চ (শুক্রবার) উদ্‌যাপিত হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, এবার রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।

তার মতে, বুধবার (১৮ মার্চ) আরব বিশ্বের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। ফলে শুক্রবার ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে সৌদি সুপ্রিম কোর্ট নাগরিকদের চাঁদ দেখার আহবান জানিয়েছে। ওইদিন চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ হবে, না হলে শুক্রবার।

ভৌগোলিক কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদ্‌যাপিত হয়। সে হিসেবে দেশে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে ২১ মার্চ (শনিবার)।

আরও পড়ুন<<>>শবে কদরের করণীয়-বর্জনীয়

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

সেদিন সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা গেলে শুক্রবার (২০ মার্চ) ঈদ হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ করে শনিবার (২১ মার্চ) সারা দেশে ঈদ উদ্‌যাপিত হবে।

এদিকে ঈদকে ঘিরে বন্দর ও টার্মিনালগুলোতে মানুষের ভিড় বেড়েছে। বেসরকারি প্রতিষ্ঠানেও ছুটি শুরু হওয়ায় সড়কে চাপ বেড়েছে। আবহাওয়া অফিস ঝড়ের পূর্বাভাস দিলেও ঈদের আনন্দে ঘরে ফেরার উচ্ছ্বাসে ভাটা পড়েনি। এখন সবার দৃষ্টি আকাশে—কবে দেখা দেবে শাওয়ালের চাঁদ, আর শুরু হবে ঈদের আনন্দ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement