Apan Desh | আপন দেশ

বাল্য বিয়েতে নিরুৎসাহিত করতে অভিভাবকদের প্রশিক্ষণ  

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৬, ২০ আগস্ট ২০২৫

বাল্য বিয়েতে নিরুৎসাহিত করতে অভিভাবকদের প্রশিক্ষণ  

কুড়িগ্রামে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের ‘দ্রুত আয় বৃদ্ধিমুলক’ এবং ‘ব্যবসা শুরু ও উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের মরাটারি ফেডারেশন হল রুমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ এ প্রশিক্ষনের আয়োজন করে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রশিক্ষণটি শেষ হবে। এতে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা চার ইউনিয়নের প্রায় ২২জন কিশোরীর অভিভাবক অংশ গ্রহন করেন। ৪ দিনের প্রশিক্ষণে কৃষি, মৎস ও ব্যবসার উপর তারা জ্ঞান লাভ করেন। 

আরও পড়ুন<<>>সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ-মেলার উদ্বোধন 

এ সময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোকলেছুর রহমান ও উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো. গোলাম মোস্তফা খান প্রমুখ।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, আরডিআরএস বাংলাদেশ (সিএনবি) প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো. শফিয়ার রহমান ও অনাথ বন্ধু।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ