Apan Desh | আপন দেশ

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৫, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ২০:৩৯, ১৭ মার্চ ২০২৬

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ছবি: আপন দেশ

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার নল্যা গ্রামীণ ব্যাংক-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার সেনবাড়ী এলাকার সিএনজিচালক আকবর আলী (৫৫)। জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাউসি বাঙ্গালিপাড়া এলাকার ওমর ফারুক (৫০) এবং ধনবাড়ী উপজেলার কামরাবাদ এলাকার খোকন মিয়া (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে জামালপুর থেকে আসা রাজিব পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক আকবর আলী নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি চালক নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন <<>> ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৮৪ লাখ টাকা টোল আদায়

ওসি নুরুস সালাম সিদ্দিক জানান, জামালপুর থেকে আসা বাস ধনবাড়ীর দিকে আসার সময় নল্যা গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। পরে থানায় নিয়ে এসে আইনি প্রক্রিয়া শেষে ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: