Apan Desh | আপন দেশ

ডলির ফোনে ‘দুলাভাই’ নামে সেভ করা নম্বরটি কার ছিল?

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৭, ৫ মার্চ ২০২৬

ডলির ফোনে ‘দুলাভাই’ নামে সেভ করা নম্বরটি কার ছিল?

ডলি সায়ন্তনী। ফাইল ছবি

একসময় সংগীতাঙ্গনের আলোচিত তারকা দম্পতি ছিলেন রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। প্রেম, গান আর মঞ্চের আলোয় জমে উঠেছিল তাদের দাম্পত্য। কিন্তু হঠাৎ করেই সে সংসার ভেঙে যায়, যা সে সময় ভক্তদের বিস্মিত করেছিল। বহু বছর পর সে বিচ্ছেদের কারণ নিয়েই আবার শুরু হয়েছে নতুন আলোচনা।

সম্প্রতি এক পডকাস্টে বিচ্ছেদের প্রসঙ্গ টেনে রবি চৌধুরী দাবি করেন, ডলি সায়ন্তনীর সঙ্গে তার গাড়িচালকের পরকীয়ার সম্পর্ক ছিল। তার ভাষ্য অনুযায়ী, ডলির ফোনে ‘দুলাভাই’ নামে সেভ করা একটি নম্বর থেকেই তার সন্দেহের শুরু। বিষয়টি নিশ্চিত হতে তিনি ডলির অভিভাবকদের সামনে নম্বরটি যাচাই করেন। তখন জানা যায়, ওই নামে তাদের পরিবারের কোনো দুলাভাই নেই। পরে সে ব্যক্তির সঙ্গে ডলির সম্পর্কের প্রমাণ পাওয়ার পরই তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে দাবি করেন।

আরও পড়ুন<<>> ইকরার মৃত্যুর ঘটনায় মামলা তুলে নিতে চাপ প্রয়োগ

রবির এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডলি সায়ন্তনী। বুধবার (০৪ মার্চ) গভীর রাতে সামাজিক মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব অভিযোগকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করেন।

ডলি লিখেছেন, তাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে তারা এ বিষয়টি নিয়ে কোনো বিতর্কে যেতে চান না; বরং সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

একই সঙ্গে ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার কেন্দ্রে না আনার আহবান জানান এ শিল্পী। তিনি বলেন, তাদের নীরবতাকে দুর্বলতা মনে করার কোনো সুযোগ নেই।

ডিভোর্স প্রসঙ্গে ডলি সায়ন্তনী জানান, বিচ্ছেদের সিদ্ধান্ত তিনিই নিয়েছিলেন। তবে সে কারণ এখন আর প্রকাশ করতে চান না। তার দাবি, ডিভোর্সের সময়ই এক প্রেস কনফারেন্সে তিনি বিষয়টি বিস্তারিত জানিয়েছিলেন। তাই বহু বছর পর এ নিয়ে নতুন করে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজ নয়, হুতি নিয়ন্ত্রিত এলাকা দিয়ে দেশে জ্বালানি আসছে শিক্ষা-স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে সরকার: অর্থমন্ত্রী পেট্রোল পাম্পে ইউএনও’র ওপর হামলা উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর হাম উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু মেধাভিত্তিক দক্ষ জনবান্ধব জনপ্রশাসন গড়ার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ শিক্ষার্থীর মধ্যে একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে, আসছে মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা