Apan Desh | আপন দেশ

সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৫, ১৭ মার্চ ২০২৬

সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে

ছবি : আপন দেশ

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও দেশের বিভিন্ন সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) এসব এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় নির্ধারণ করেছে।

সোমবার (১৬ মার্চ) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট। পরে নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়।

নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন ছাড়া ১৭-২৩ মার্চ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী এসব এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে আন্তর্জাতিক বাণিজ্য সংশ্লিষ্ট কার্যক্রম সচল রাখতে আজ থেকেই সীমিত আকারে ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে।

এ ছাড়া দেশের শিল্পাঞ্চলভিত্তিক বিশেষ শাখাগুলো আগামী ১৮ মার্চ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) খোলা থাকবে। এ দুই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে এবং গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

এই সুবিধার আওতায় থাকবে দেশের প্রধান পোশাকশিল্প ঘন এলাকা—সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম।

আরও পড়ুন : স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

আগামী ২১ মার্চ যদি ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়, তাহলে সেদিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়