Apan Desh | আপন দেশ

গায়ে হলুদ শেষে নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে বরের মৃত্যু!

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৭, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:২৭, ১২ সেপ্টেম্বর ২০২৫

গায়ে হলুদ শেষে নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে বরের মৃত্যু!

চাঁদপুরের হবিগঞ্জে গায়ে হলুদের আসরে অসুস্থ হয়ে পড়েন বর। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হয়। দ্রুত তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

হাজীগঞ্জ উপজেলার কাপাইকাপ মিজি বাড়িতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। মৃত রনি মিজি (২১) ওই এলাকার বিল্লাল মিজির ছেলে।

প্রতিবেশী নাঈমা আক্তার বলেন, বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন রনি। তার নাকে-মুখে রক্ত বের হয়। পরে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে মহামায়া বাজার এলাকায় গেলে তার মৃত্যু হয়।

আরওপড়ুন<<>>জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

পারিবার সূত্রে জানা যায়, তিন ভাই-বোনের মধ্য রনি ছিলেন সবার ছোট। পাশের উপজেলা শাহরাস্তির এক কনের সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিল তার। প্রথমে পরিবার রাজি না থাকলেও পরে সম্মতি নিয়ে আনুষ্ঠানিকভাবে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিয়ের সিদ্ধান্ত হয়।

এদিকে বরের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েছেন কনে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জুমার নামাজের পর জানাজায় ইউপি চেয়ারম্যান আবু তাহের, ইউপি সদস্য নজরুল ইসলামসহ গ্রামবাসী অংশ নেন।

আপন দেশ/এমএইচ 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement