Apan Desh | আপন দেশ

সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৪, ১৭ মার্চ ২০২৬

সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি

ছবি: আপন দেশ

ঈদকে সামনে রেখে সাভারের বিভিন্ন সড়ক ও মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। তবে যানজট না থাকায় স্বস্তিতেই বাড়ি ফিরছেন যাত্রীরা। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক এবং আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, সাভার বাজার বাসস্ট্যান্ড, বাইপাইল, ডিইপিজেড, বলিভদ্র, শ্রীপুর, জামগড়া, জিরাবো ও আশুলিয়াসহ বিভিন্ন পয়েন্টে গণপরিবহনের চাপ বেড়েছে। পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। সাভার বাজার বাসস্ট্যান্ড, উল্লাইল, হেমায়েতপুর ও নবীনগরে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

নবীনগর বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ এক যাত্রী বলেন, যানবাহন পাওয়া গেলেও বিকেলের পর থেকে যাত্রীদের ভিড় বেড়েছে। অনেক ক্ষেত্রে বাসচালক ও হেলপাররা বাড়তি ভাড়া দাবি করছেন।

আরও পড়ুন <<>> লঞ্চ ভাড়া ১০ শতাংশ কমানো হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

অন্য আরেক যাত্রী জানান, যাত্রীর চাপ থাকলেও বেশি ভাড়া দিলে বাস পাওয়া যাচ্ছে। সড়ক স্বাভাবিক থাকলেও স্ট্যান্ডে যাত্রী ওঠানামার সময় কিছুটা জটলা তৈরি হচ্ছে।

এক বাস চালক বলেন, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত কোথাও দীর্ঘ যানজটে পড়তে হয়নি। তবে ঈদ উপলক্ষে সাধারণ ভাড়ার সঙ্গে ৪০-৫০ টাকা বেশি নেয়া হচ্ছে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাজাহান জানান, সড়কে যানবাহন ও যাত্রীর চাপ বাড়লেও কোথাও যানজট নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: