Apan Desh | আপন দেশ

বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবি করে জনতার হাতে আটক

দোহার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:০৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবি করে জনতার হাতে আটক

প্রতীকী ছবি

ঢাকার দোহারের আওলিয়াবাদ এলাকায় বিয়েবাড়িতে চাঁদা নিতে এসে জনতার হাতে আটক হয়েছে নেপাল রাজবংশী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের আওলিয়াবাদ গ্রামের শিশিরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিমল চন্দ্র রাজবংশীর কন্যা এবং প্রতিবেশী বীরেন চন্দ্রের ছেলে জয় চন্দ্রের বিয়ের অনুষ্ঠান চলছিল।

জানা যায়, বিয়ের অনুষ্ঠান চলাকালে এলাকার কয়েকজন চিহ্নিত মাদকাসক্ত ও বখাটে যুবক দলবল নিয়ে কনের বাড়িতে গিয়ে ১৬ হাজার টাকা চাঁদা দাবি করে। পরিস্থিতি শান্ত রাখতে কন্যার বাবা বিমল চন্দ্র রাজবংশী তাদের ১০ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করেন।

আরও পড়ুন<<>>ধানের শীষে ভোট দেয়ায় বাধা, গৃহবধূর আত্মহত্যা চেষ্টা

এরপর একই চক্র বর পক্ষের প্রতিবেশী বীরেন চন্দ্রের বাড়িতে গিয়ে পুনরায় চাঁদা দাবি করে। এ সময় ওই চাঁদাবাজরা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে এগিয়ে এলে তর্ক-বিতর্কের এক পর্যায়ে চাঁদাবাজদের গণধোলাই দেয়া হয়। 

সংবাদ পেয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নেপাল রাজবংশী (আওলিয়াবাদ এলাকার বাসিন্দা) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

দোহার থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়