ছবি : সংগৃহীত
ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা হয়েছে। এ হামলার ৬ ঘণ্টা আগে দূতাবাসটি ইরাকে থাকা মার্কিন নাগরিকদের জন্য একটি নতুন নিরাপত্তা সতর্কতা জারি করে।
মঙ্গলবার (১৭ মার্চ) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স ও এএফপি।
ইরাকি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, হামলা শুরু হওয়ার পর এটিই ছিল সবচেয়ে তীব্র আক্রমণ।
নিরাপত্তা সতর্কতায় বলা হয়, ইরান-সমর্থিত সন্ত্রাসী মিলিশিয়ারা বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত আন্তর্জাতিক অঞ্চলে বারবার হামলা চালিয়েছে। এই সপ্তাহে ইরাকে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। হামলা মঙ্গলবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল।
সোমবার (১৬ মার্চ) বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত বিলাসবহুল হোটেলে একটি ড্রোন হামলায় আগুন লেগে যায়।
এই গ্রিন জোনে সরকারি ভবন এবং বিদেশি দূতাবাসগুলো অবস্থিত। মঙ্গলবার সকালে গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্যবস্তু করা হয়।
একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, তিনটি ড্রোন ও চারটি রকেট দূতাবাস লক্ষ্য করে ছোড়া হয়। এর মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাসের ভেতরে বিধ্বস্ত হয়।
আরও পড়ুন : আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হলেও তৃতীয়টি দূতাবাস চত্বরের ভেতরে আঘাত হানে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































