Apan Desh | আপন দেশ

ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৯, ১৭ মার্চ ২০২৬

ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি

ছবি : আপন দেশ

পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে গ্রামের বাড়িতে যাচ্ছেন অনেকে। এ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে সরাসরি পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ‘ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে। ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে গাবতলী বাসটার্মিনাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

আলী হোসেন ফকির বলেন, ‘ঈদে মহাসড়কে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। যেখানে সেখানে গাড়ি পার্কিং এবং অযাচিত কারণে যানজট রুখতে ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে, যেন অতিরিক্ত যানজট তৈরি না হয়। লোকাল পর্যায়েও যানজট নিরসনে কাজ করছেন পুলিশ।’ 

এসময় যত্রতত্র গাড়ি পার্কিং এবং যাত্রী নামানোর কারণে যানজট বাড়ে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা

তিনি আরও বলেন, ‘সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকলে ঈদযাত্রা আরও ভালো হবে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়