Apan Desh | আপন দেশ

গণভোট

গণভোট নিয়ে যে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোট নিয়ে যে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত গণভোট এবং সাধারণ নির্বাচন বা অন্যান্য ভোট এক বিষয় নয়। সাংবিধানিক প্রক্রিয়ার বিশেষ প্রয়োজনে যে গণভোটের বিধান রয়েছে, তার প্রকৃতি ও উদ্দেশ্য সাধারণ ভোটের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। রোববার (১২ এপ্রিল) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমনটা জানান।সালাহউদ্দিন আহমদ বলেন, গণভোট অধ্যাদেশ অনুসারে আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন গণভোট অনুষ্ঠান করেছে। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এ গণভোট সে গণভোট না। ১৪২ অনুচ্ছেদ অনুসারে যে গণভোট সেটি হচ্ছে সংবিধানের প্রস্তাবনা আর্টিকেল ৮, ৪৮, ৫৬, ১৪২। এসব আর্টিকেলে যদি কোনো সংশোধনী আসে, তাহলে রাষ্ট্রপতি এটি অনুমোদন করার আগে গণভোট দিতে হবে।

০৫:৩৮ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

‘জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিলের সম্পর্ক নেই’

‘জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিলের সম্পর্ক নেই’

জুলাই সনদ থাকা না থাকার ওপরে গণভোটের ভোট বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় এবং কার্যকরী। জুলাই সনদ কার্যকর করতে পারবে এ পার্লামেন্ট। জুলাই সনদ কীভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেয়া আছে। সুতরাং জুলাই সনদের সাথে গণভোটের বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটা আমরা পার্লামেন্টে সুস্পষ্টভাবে বলেছি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। শনিবার (০৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খালখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

০৬:৩১ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

‘সংবিধানের দোহাই দিয়ে গণভোট অস্বীকার করছে বিএনপি’

‘সংবিধানের দোহাই দিয়ে গণভোট অস্বীকার করছে বিএনপি’

বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশ অস্বীকার করছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ডাকবাংলোয় জাতীয় নাগরিক পার্টির মহানগর কমিটির সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, গণভোটে জনগণের রায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে এবং ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছেন। বিএনপি নিজেই গণভোটে অংশ নিয়েছিল এবং দলীয় প্রধানও এর পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু এখন সরকারি দল হয়ে তারা সংবিধানের দোহাই দিয়ে সে গণভোটের আদেশ অস্বীকার করছে।

০৮:৫৯ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার

গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, রাষ্ট্রকাঠামো-সংবিধানে যে পরিবর্তন আসছে

গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, রাষ্ট্রকাঠামো-সংবিধানে যে পরিবর্তন আসছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমান্তরালে অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটে বিপুল ব্যবধানে জয়যুক্ত ‘হ্যাঁ’।  শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের ঘোষণার পর এখন নিশ্চিত হয়ে গেছে ‘জুলাই জাতীয় সনদ’-এর আওতায় সংবিধানের ৪৮টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন। এ জনরায়ের ফলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা ও ক্ষমতার ভারসাম্যে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। এবার মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫। গণভোটে মতামত পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। জনরায়ে বড় ব্যবধানে জয়ী হয়েছে ‘হ্যাঁ ভোট।’

০৭:২৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

‘নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য’ ভোট নিশ্চিতের অঙ্গীকার সিইসির

‘নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য’ ভোট নিশ্চিতের অঙ্গীকার সিইসির

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তার ভাষ্য অনুযায়ী, পুরো নির্বাচন প্রক্রিয়া হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য। স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যমের জন্য নির্বাচন প্রক্রিয়া উন্মুক্ত রাখা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।

০১:৫২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement