Apan Desh | আপন দেশ

জনসম্পৃক্ততা নেই অথচ তারাই নিশ্চিত জয়ের কথা বলছে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৬, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:২৯, ২ ফেব্রুয়ারি ২০২৬

জনসম্পৃক্ততা নেই অথচ তারাই নিশ্চিত জয়ের কথা বলছে: মির্জা আব্বাস

ছবি: আপন দেশ

১৯৭৭ সাল থেকে এ এলাকায় নির্বাচন করে আসছি। নির্বাচনের আগে কখনও নিশ্চিতভাবে জয়লাভের বিষয়ে কথা বলেননি। অভিজ্ঞ রাজনীতিবিদ হয়েও এখনো বলতে পারছি না জয়ী হবো কি না। অথচ যারা কখনো নির্বাচন করেননি, জনসম্পৃক্ত নয়, নিজ এলাকায় পরিচিত নয় এবং উন্নয়ন কর্মকাণ্ডে কখনও জড়িত ছিলেন না, তারা কীভাবে নির্বাচনের আগেই নিশ্চিত জয়ের কথা বলতে পারে। প্রতিপক্ষ সম্পর্কে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। 

তিনি বলেন, যারা কখনো জয়ী হওয়ার কথা নয়, তারা নাকি জিতেই গেছে। এতে আমি সন্দিহান, তারা নির্বাচনে কারচুপি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তাভাবনা করছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে নামায শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

আরও পড়ুন<<>>রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঋণ আদায়ে দুর্বল: গভর্নর

নারীসমাজ নিয়ে জামায়াত আমীরের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তিনি আগেও বেফাঁস মন্তব্য করেছেন। তিনি অভিজ্ঞ ও বিজ্ঞ লোক হলেও জামায়াতে আসার পরও কিছু বক্তব্য দিয়ে মানুষের কাছে নিজ দলকে বোঝানোর চেষ্টা করছেন। এ কারণে নারীদের নিয়ে অশ্লীল মন্তব্যের সাহস পান। তিনি আরও বলেন, যদিও তারা দাবি করছে তাদের আইডি হ্যাক হয়েছে। এত দ্রুত হ্যাক হওয়া আইডি ফেরত পাওয়া সম্ভব, তা আমি আগে জানতেন না।

এসময় তিনি শাহজাহানপুর ইনকামট্যাক্স কলোনী ও আশেপাশের মার্কেটে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেন। রাতে শাহজাহানপুর জাহাজ বিল্ডিং রোডে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করবেন। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়