Apan Desh | আপন দেশ

ঘরে বসেই জেনে নিন ভোটার নম্বর-কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:৫১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ঘরে বসেই জেনে নিন ভোটার নম্বর-কেন্দ্র

ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র একদিন। এ মূহুর্তে একজন ভোটারের যা প্রয়োজন, তা হলো ভোটার নম্বর ও ভোটকেন্দ্র। তবে প্রতি বছরের মতো এবার এসব তথ্যের জন্য ভোটকেন্দে যেতে হবে না। ঘরে বসেই জানা যাবে এ তথ্য।

নির্বাচন কমিশন সহজেই ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানার জন্য কয়েকটি সহজ পদ্ধতি চালু রেখেছে। নিচে চারটি উপায় তুলে ধরা হলো—

১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ

প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপে প্রবেশ করে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর, কেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।

২. হটলাইন নম্বর ১০৫

আরও পড়ুন<<>>ভোটার স্লিপে প্রার্থীর নাম-প্রতীক নিয়ে ইসির নির্দেশনা

যে কোনো ভোটার ১০৫ নম্বরে কল করে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানতে পারবেন। অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এ ক্ষেত্রে এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকে।

৩. এসএমএসের মাধ্যমে

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: PC <স্পেস> এনআইডি নম্বর। এরপর এটি ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানানো হবে।

৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ‘ভোটকেন্দ্র’ মেনু থেকে তথ্য খোঁজা যাবে। সেখানে এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা সম্ভব। এছাড়া এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলেও ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে কেন্দ্রের অবস্থান গুগল ম্যাপেও দেখা যায়।

ভোটের দিন ঝামেলা এড়াতে আগেই নিজের ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জেনে রাখা ভালো।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়