Apan Desh | আপন দেশ

নির্বাচন নিয়ে অপতথ্যের চাপ বাড়ছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন নিয়ে অপতথ্যের চাপ বাড়ছে: প্রেস সচিব

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে ঘিরে ব্যাপক অপতথ্যের মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।

তিনি জানান, অপতথ্য মোকাবেলায় সরকারের সক্ষমতা সীমিত। তবুও অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ভারতীয় কয়েকটি গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে নিয়মিত ভুয়া খবর প্রচার করছে। ইউটিউবে নামে-বেনামে খোলা চ্যানেল থেকেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন <<>> ট্রাফিক আইন লঙ্ঘনে ১০৯৭ মামলা

শফিকুল আলম বলেন, এ পরিস্থিতি সামাল দিতে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। ভুল খবরের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে আইনি প্রতিকার পাওয়ার সুযোগ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র