Apan Desh | আপন দেশ

বিএনপি-জামায়াত এজেন্টদের স্বাক্ষর করা রেজাল্ট শিট জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:২১, ১১ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি-জামায়াত এজেন্টদের স্বাক্ষর করা রেজাল্ট শিট জব্দ

ছবি: আপন দেশ

ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ ও সদরের আংশিক এলাকায় সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ফাঁকা রেজাল্ট শিটে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষর করা ২৩টি শিট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা ছিলেন। ঘটনার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেন্দ্র পরিদর্শন করেছেন।

আরও পড়ুন <<>> রাতেই ব্যালটে সিল মারার অভিযোগ, প্রিজাইটিং অফিসার জামায়াত নেতা

সেলিম রেজা জানান, খবর পেয়ে ২৩টি সাক্ষরিত রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। এগুলো ছিড়ে ফেলা হলেও নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। নতুন রেজাল্ট শিট তৈরি এবং প্রিজাইডিং অফিসার পরিবর্তন করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রিজাইডিং অফিসার জেসমিন আরা বলেন, তিনি ভুলবশত বুঝতে না পেরে ধানের শীষের এজেন্ট জিল্লুর রহমান ও দাঁড়িপাল্লার এজেন্ট ওমর ফারুকের স্বাক্ষর শিটে করা হয়। পরে এ শিটগুলো ছিড়ে ফেলা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়