Apan Desh | আপন দেশ

আজ রোজ ডে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আজ রোজ ডে

ছবি : আপন দেশ

আজ ০৭ ফেব্রুয়ারি, শনিবার রোজ ডে (বিশ্ব গোলাপ দিবস)। সারা বছর ঘুরে এ একটি দিনই রোজ ডে হিসেবে পালিত হচ্ছে বিশ্বব্যাপী।  দিবসটি পালনের মধ্য দিয়েই ভ্যালেন্টাইন উইকের শুরু। রোজ ডে দিয়েই শুরু হলো ভালোবাসা সপ্তাহ। 

প্রাচীনকাল থেকেই গোলাপ ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত। প্রেমের প্রস্তাব কিংবা প্রিয়জনের মান ভাঙাতে লাল গোলাপের চেয়ে অব্যর্থ উপহার আর হয় না। 

ভালোবাসার প্রতীক গোলাপ। যেকোনো অনুষ্ঠানে গোলাপফুল একটি চমৎকার উপহার হিসেবে কাজ করে। গোলাপফুল প্রেম, আবেগ এবং প্রশংসার সঙ্গে যুক্ত। এ আবেগগুলি প্রকাশ করার জন্য নিখুঁত একটি উপায় একগুচ্ছ গোলাপ ফুল। এটি এমন একটি ফুল যা মানুষকে ভালবাসার দিকে মনোনিবেশ করতে উৎসাহিত করে।

পৃথিবীর বহু মানুষ রোজ ডে পালন করেন কিন্তু অনেকেই জানেন না এ দিনটির পেছনে লুকিয়ে থাকা ইতিহাসের কথা। মনে করা হয়, মুঘল বেগম নুরজাহান লাল গোলাপ পছন্দ করতেন ভীষণভাবে। স্ত্রীকে খুশি করার জন্যই জাহাঙ্গীর প্রতিদিন তার প্রাসাদে এক টন তাজা লাল গোলাপ পাঠাতেন। এ দিনটি উপলক্ষে আরও একটি ইতিহাসের কথা প্রচলিত রয়েছে। 

আরও পড়ুন<<>>জাতীয় গ্রন্থাগার দিবস আজ

আরও মনে করা হয়, রানী ভিক্টোরিয়ার যুগে বহু মানুষ একে অপরকে নিজের মনের কথা প্রকাশ করতেন লাল গোলাপ দিয়ে। সে ঐতিহ্যকে বজায় রেখেই ভ্যালেন্টাইন উইকের প্রথম দিন পালন করা হয় রোজ ডে হিসাবে। 

অনেকেই হয়তো জানেন না, ৭ ফেব্রুয়ারি ছাড়াও প্রতিবছর ২২ সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব গোলাপ দিবস। সারা বিশ্ব জুড়ে ক্যান্সার রোগীদের জন্য উৎসর্গ করা হয় দিনটি। ঘটনার সূত্রপাত ১৯৯৪ সালে কানাডায়। যেখানে ১২ বছর বয়সি ক্যান্সার আক্রান্ত মেলিন্ডা রোজের ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াইকে সম্মান জানিয়ে প্রথম পালিত করা হয়েছিল বিশ্ব গোলাপ দিবস। মাত্র ১২ বছর বয়সী কানাডার নিবাসী ম্যারিন্ডা রোজ এর ব্লাড ক্যান্সারের একটি বিরল রূপ ধরা পড়ে। চিকিৎসকরা বলেছিলেন এক সপ্তাহের বেশি বাঁচবেন না ম্যারিন্ডা।

তবে সবাইকে চমকে দিয়ে তিন বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে বেঁচে ছিলেন ছোট্ট ম্যারিন্ডা রোজ। তার সে ক্যান্সারের প্রতি লড়াইকে সম্মান জানিয়ে প্রতিবছর সারা বিশ্বে ক্যান্সার আক্রান্ত রোগীদের এ বিশেষ দিনে গোলাপ ফুল সঙ্গে শুভেচ্ছা বার্তার কার্ড দিয়ে তাদেরকে মনে করিয়ে দেয়া হয় তারাও পারবেন ক্যান্সারের সঙ্গে যুদ্ধে জয়ী হতে।

গোলাপ শুধু আপনার জীবনসঙ্গীকেই উপহার হিসেবে দিবেন তা নয়। মা-বাবা, ভাই-বোন, বন্ধুদেরও উপহার দিয়ে বুঝিয়ে দিতে পারেন যে আপনি তাদের কতোটা ভালোবাসেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়