Apan Desh | আপন দেশ

ঝুঁকিতে জাল ভোটার-ব্যালট ছিনতাইকারীরা: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৫২, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ঝুঁকিতে জাল ভোটার-ব্যালট ছিনতাইকারীরা: র‍্যাব

ছবি: আপন দেশ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের কোনো ঝুঁকি নেই। তবে জাল ভোটার ও ব্যালট বাক্স ছিনতাইকারীরাই ঝুঁকিতে রয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে শেরেবাংলা নগর রাজধানী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন <<>> তিন বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

ব‍্যাব ডিজি বলেন, নির্বাচনে ঝুঁকি অবশ্যই আছে। তবে আমি মনে করি, এ নির্বাচনে ঝুঁকি তাদের জন্য, যারা নির্বাচন বানচাল করতে চায়। যারা জাল ভোট দিতে যাবে, ব্যালট বাক্স ছিনতাই করবে, ভোটকেন্দ্রে আক্রমণ করবে বা ফলাফল মেনে না নিয়ে আইন অমান্য করবে তারাই ঝুঁকিতে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়